গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

তেজগাঁওয়ে হচ্ছে ফার্মা গ্রেড ওয়্যারহাউস, ভিত্তিপ্রস্তর স্থাপন

AR. Ayan
August 18, 2026 5:55 pm
Link Copied!

দেশের স্বাস্থ্য পণ্য সরবরাহব্যবস্থা আরও শক্তিশালী করতে ঢাকার তেজগাঁওয়ে কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি) প্রাঙ্গণে ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গ্লোবাল ফান্ডের সহায়তায় প্রকল্পটি বাংলাদেশ সরকার ও ইউএনওপিএসের সমন্বিত সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।

কেন্দ্রীয় ওষুধাগার (সিএমএসডি), জাতিসংঘ প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) ও গ্লোবাল ফান্ডের অংশীদারত্বে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। নতুন ওয়্যারহাউসটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী নিরাপদ ও মানসম্মতভাবে সংরক্ষণের জন্য ব্যবহার করা হবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রস্তাবিত ওয়্যারহাউসটির আয়তন প্রায় ১৪ হাজার বর্গফুট। এতে প্রায় এক লাখ ঘনফুট পণ্য সংরক্ষণের ব্যবস্থা থাকবে। আধুনিক বৈদ্যুতিক ব্যবস্থা, তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থাও থাকবে।ফার্মাসিউটিক্যাল পণ্য সংরক্ষণের প্রয়োজনীয় মানদণ্ড, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্থাপনাটি নির্মাণ করা হবে। প্রকল্পটি প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোগত ঘাটতি পূরণে ভূমিকা রাখবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্ভরযোগ্য ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

মন্ত্রী বলেন, আধুনিক ফার্মা গ্রেড ওয়্যারহাউস নির্মাণ স্বাস্থ্য পণ্য সরবরাহব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিরাপদ, মানসম্মত ও দক্ষ সংরক্ষণ অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসামগ্রীর নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে সহায়তা করা হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্প জাতীয় স্বাস্থ্য কর্মসূচির প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করার বৃহত্তর উদ্যোগের অংশ। সংরক্ষণ সক্ষমতা, পরিচালন দক্ষতা, নিরাপত্তা ও মানদণ্ড অনুসরণ আরও উন্নত হলে প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, গ্লোবাল ফান্ডের সিনিয়র ফান্ড পোর্টফোলিও ম্যানেজার কিউ কুই, ইউএনওপিএস বাংলাদেশের অফিসার ইনচার্জ ও প্রোগ্রাম ম্যানেজার নামিরা বসনজাকসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 142

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…