গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

শেষ মুহূর্তে ভারত সফর থেকে বাদ পড়লেন পররাষ্ট্রমন্ত্রী

  • পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি

Link Copied!

হঠাৎ করে অসুস্থ হওয়ায় দিল্লি যেতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দিল্লি যাওয়ার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ড. মোমেনের দিল্লি সফর চূড়ান্ত ছিল। রোববার (৪ সেপ্টেম্বর) ড. মোমেন নিজেও জানিয়েছিলেন তিনি দিল্লি যাচ্ছেন।

তবে আজ অসুস্থ হওয়ায় তিনি দিল্লি সফরে যেতে পারেননি।
তবে অন্য একটি সূত্র জানায়, সম্প্রতি সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাওয়া নিয়ে এক বক্তব্য ঘিরে তুমুল সমালোচনার মুখে পড়েন ড. মোমেন। সে কারণে তিনি এই সফর থেকে বাদ পড়তে পারেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে আজ সকাল ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ