গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে সাবেক ভিপি হেলালকে অপহরণের পর উদ্ধার, আটক ১

Link Copied!

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস থেকে জোরপূর্বক নামিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মেজবাহ উদ্দিন হেলালকে (৫৩) অপহরণ, মারধর ও মব (উত্তেজিত জনতা) সৃষ্টির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্ত জামাল হোসেন (৩২) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে শহরের উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতন মাঠ থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়।

আটক জামাল হোসেন লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে। অন্যদিকে উদ্ধার হওয়া মেজবাহ উদ্দিন হেলাল রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের পূর্ব চর কলাকোপা গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন মেজবাহ উদ্দিন হেলাল। বাসটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর মোড়ে পৌঁছালে ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে জোরপূর্বক বাস থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাঁকে উত্তর তেমুহনী এলাকার বালিকা বিদ্যানিকেতন মাঠে নিয়ে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে মারধর করা হয় এবং মব সৃষ্টির অপচেষ্টা চালানো হয়।

সংবাদ পেয়ে রাত ১২টা ৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাত্পক্ষণিক অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত জামাল হোসেনকে হাতেনাতে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পাওয়ার পরপরই অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 421

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…