গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

অপকর্মের মাশুল দিচ্ছে আওয়ামী লীগ, সুযোগ নেই পুনর্বাসনের: পানিসম্পদমন্ত্রী

Link Copied!

সুদীর্ঘ ১৭ বছরের শাসনকালের দুঃশাসন, অপকর্ম ও গণবিরোধী কর্মকাণ্ডের মাশুল হিসেবেই আওয়ামী লীগ আজ নিষিদ্ধ ও রাজনৈতিকভাবে পর্যদুস্ত বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে চোরের মতো পালিয়ে যাওয়া এই শক্তির নতুন বাংলাদেশে কোনো প্রকার সাংগঠনিক তৎপরতা বা রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ নেই।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্তপাড়া ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির সমসাময়িক রাজনৈতিক বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মাঠপর্যায়ে পরাজিত শক্তির তৎপরতার বিষয়ে সতর্কবার্তা দিয়ে এ্যানি বলেন, “ক্ষমতাচ্যুত হয়ে তারা এখন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে দেশে নানা বিশৃঙ্খলা ও অপকর্ম উসকে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। তবে জনগণের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো চক্রান্ত নস্যাৎ করতে আমাদের সরকার এবং দলীয় নেতাকর্মীরা পূর্ণ সজাগ ও কঠোর সতর্ক অবস্থানে রয়েছে।”

এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক শিষ্টাচার ও ধৈর্যের পরিচয় দিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, “বিগত ১৭ বছরের জগদ্দল পাথর সম জঞ্জাল ও প্রশাসনিক অরাজকতা রাতারাতি মুছে ফেলা অসম্ভব। মাত্র ছয় মাসের সংক্ষিপ্ত সময়ের মধ্যে পুরো ব্যবস্থা বদলে দেওয়া কোনো জাদুকরী বিষয় নয়। এই সময়ে ধৈর্য না ধরে কথায় কথায় রাজপথে মিছিল, লংমার্চ কিংবা রোডমার্চের মতো উত্তপ্ত কর্মসূচি দেওয়া কোনো দায়িত্বশীল রাজনীতির পরিচয় হতে পারে না এবং তা এই মুহূর্তের পরিস্থিতির সঙ্গে একেবারেই মানানসই নয়।”

দত্তপাড়া ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই প্রীতি পরিচিতি সভাটি স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দলের আঞ্চলিক ও স্থানীয় রূপরেখা তুলে ধরেন জেলা বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন। এ সময় তৃণমূল নারী রাজনীতির ভবিষ্যৎ ও সাংগঠনিক বার্তা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন মহিলা দলনেত্রী ছকিনা বেগম, তাজনেহার বেগম, নাজমুন নাহার ও রাবেয়া বেগমসহ অন্য নারী নেতৃত্ব।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 376

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…