গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে হাসপাতালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ল চিকিৎসকের ওপর

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে ফৌজিয়া মোস্তফা নামে এক নারী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। পাখাটি তার মাথার ওপর না পড়ায় তিনি অল্পের জন্য বড় ধরনের জখম থেকে রক্ষা পান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেস্টরুমে অবস্থানকালে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, ডা. ফৌজিয়া মোস্তফা রেস্টরুমে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ছাদ থেকে চলন্ত পাখাটি খুলে সরাসরি তার কাঁধের উপর পড়ে। এতে তিনি আহত হন। ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের বিভিন্ন স্থানে এমন ঝুঁকিপূর্ণ অবকাঠামো ও পুরাতন সরঞ্জাম দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তারা।

আহত ডা. ফৌজিয়া মোস্তফা বলেন, রেস্টরুমে থাকা অবস্থায় হঠাৎ করে সিলিং ফ্যানটি আমার উপর খুলে পড়ে। ভাগ্য ভালো যে এটি মাথায় না পড়ে কাঁধে পড়েছে। এ ধরনের বিপজ্জনক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য হাসপাতালের সব ঝুঁকিপূর্ণ সরঞ্জাম দ্রুত পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

এ বিষয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুনুর রশিদ পলাশ বলেন, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে হাসপাতালের অবকাঠামোগত ঝুঁকির বিষয়টি বারবার জানানো হয়েছে। তবে জানানোর পরও ওয়ার্ডসহ বিভিন্ন স্থানের ঝুঁকিপূর্ণ সরঞ্জাম নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ না নিলে যেকোনো সময় আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 372

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…