গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক বহিষ্কার

Link Copied!

‘ভিপি নুরের নির্দেশ-৫ লাখ টাকার কম হবে না’-এমন এক কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনকে বহিষ্কার করা হয়েছে। আজ সোমবার বিকেলে সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাঈম হোসেন শান্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ফারুক হোসেনকে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তির কাছে পাসপোর্টের কাজ, ভিসা, পুলিশ ক্লিয়ারেন্স ও বিএমইটি কার্ড বাবদ প্রাথমিক খরচের জন্য পাঁচ লাখ টাকা দাবি করতে শোনা যায়। তবে এই অডিও রেকর্ডের সত্যতা ও পূর্ণাঙ্গতা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা কোনো ধরণের সম্পাদনা করা হয়েছে কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি।

সংগঠনের প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় ফারুক হোসেনকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, “আমার নাম ব্যবহার করে অনৈতিক সুযোগ-সুবিধা বা ধান্দাবাজি করার কোনো সুযোগ নেই। বিষয়টি জানার পরপরই অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে (এসপি) বলা হয়েছে।”

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ফারুক হোসেন। তাঁর দাবি, স্থানীয় একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে ভয়েস কাটছাট ও সম্পাদনা করে এই অডিও তৈরি করেছে। ফারুক হোসেন বলেন, “আমার এলাকার সাকিব নামের এক ছোট ভাই পাসপোর্ট করে দেওয়ার কথা বললে আমি পাঁচ হাজার টাকার কথা বলি। সেই পাঁচ হাজার টাকাকেই এআই দিয়ে পাঁচ লাখ বানানো হয়েছে। লক্ষ্মীপুরের নানা দুর্নীতি নিয়ে কথা বলায় একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে।”

রেকর্ডের বিষয়ে জানতে চাইলে সাকিব জানান, তাঁর কাছে পাসপোর্ট খরচের জন্য পাঁচ হাজার টাকাই চাওয়া হয়েছিল, পাঁচ লাখ টাকা নয়। অডিওটিতে অন্য প্রান্তের কারও সুস্পষ্ট কণ্ঠস্বরও নেই বলে তিনি উল্লেখ করেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 382

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…