গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে কিশোরকে বেঁধে মারধর, আটক ২

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে চুরির অভিযোগে শান্ত মজুমদার (১৭) নামের এক কিশোরকে হাত-পা বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। মারধরের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই তরুণকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের দিঘলদি গ্রাম থেকে রাকিব হোসেন ও কাইয়ুম নামের দুই তরুণকে আটক করে হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ।

আহত কিশোর শান্ত মজুমদার দিঘলদি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেওড়াডুগি এলাকায় সম্প্রতি কয়েকটি বাড়ি ও দোকানে চুরির ঘটনা ঘটে। এর জের ধরে কেওড়াডুগি গ্রামের কয়েকজন বখাটে যুবক ও শান্তর আপন ভাই অন্তর মজুমদার তাকে চোর সন্দেহে আটক করেন। পরে তাকে হাত-পা বেঁধে লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, হাত বাঁধা অবস্থায় এক কিশোরকে কয়েকজন মিলে নির্মমভাবে লাঠি দিয়ে পেটাচ্ছেন।

ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “প্রকাশ্যে এভাবে কিশোরকে নির্যাতন করে আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। অপরাধ করলে তার বিচার আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত।”

মারধরের শিকার শান্ত মজুমদার চুরির অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে জানান, চুরির ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। কেবল সন্দেহের বশে তাঁকে বেঁধে মারধর করা হয়েছে। তিনি বলেন, “আমাকে অন্যায়ভাবে বেঁধে মারধর করে সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিকভাবে হেয় করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে।”

তবে ঘটনাস্থল পরিদর্শনকারী হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছেন, ওই এলাকায় চুরির ঘটনার বিষয়ে তারা তথ্য পেলেও কিশোরের কাছ থেকে কোনো চোরাই মালামাল উদ্ধার হয়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, “কিশোরকে বেঁধে মারধরের ভিডিওটি আমরা দেখেছি। এলাকায় চুরির অভিযোগ তুলে তারই ভাইসহ স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধর করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 378

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…