গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে আইনজীবীদের নিয়ে বক্তব্যে এমপির দুঃখ প্রকাশ, মানববন্ধন স্থগিত

Link Copied!

লক্ষ্মীপুরে আইনজীবীদের নিয়ে করা বক্তব্যে রামগন্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম দুঃখ প্রকাশ করায় আইনজীবীদের আহবান করা মানববন্ধন ও প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সামনে সাধারন আইনজীবীদের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদসভা আহবান করা হয়েছিলো।

উল্লেখ্য- বুধবার (৩০ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলার কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম আইনজীবীদের উদ্দেশে ‘আপত্তিকর’ মন্তব্য করেন। এতে আইনজীবীদের নিয়ে প্রকাশ্যে ‘অবমাননাকর’ মন্তব্যের অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জেলা জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিতভাবে বক্তব্য প্রত্যাহার এবং আইনজীবীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।

এর প্রেক্ষিতে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, আমি ঢালাওভাবে আইনজীবীদের বিরুদ্ধে বক্তব্য দেইনি। কিছু আইনজীবী মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে জামিন করাচ্ছেন। তাদের উদ্দেশে বলেছিলাম- তারা যেন মাদকসেবীদের পক্ষে অন্তত তিনবার জামিন না চান। এটাই আহ্বান করেছিলাম। আমার বক্তব্য প্রত্যাহার করে আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করছি।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এপিপি এডভোকেট আবদুল আহাদ শাকিল বলেন, আমরা কারও ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধে আজকে মানববন্ধনের ডাক দেওয়া হয়নি। মাননীয় সংসদ সদস্যের বক্তব্যে আইনজীবী সমাজ সম্পর্কে যে মন্তব্য করা হয়েছিল, আমরা তার প্রতিবাদ জানাতেই আজ শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহবান করেছিলাম।

পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যের কারণে আইনজীবী বন্ধুদের ক্ষুব্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা বলেছেন। আমরা সেটিকে ইতিবাচকভাবে দেখছি।

তবে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার – আইনজীবীরা কোনো অপরাধী বা মাদক কারবারির পক্ষে নন; আইনজীবীরা আইনের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে এবং সংবিধানসম্মত অধিকার রক্ষার পক্ষে। আদালতে কোনো আসামির পক্ষে আইনজীবী দাঁড়ানো মানেই সেই অপরাধকে সমর্থন করা নয়। এটি ন্যায়বিচার ব্যবস্থার মৌলিক অংশ।

একজন জনপ্রতিনিধির বক্তব্য সমাজে ব্যাপক প্রভাব ফেলে। তাই কোনো বক্তব্যে যেন একটি সম্পূর্ণ পেশাজীবী সমাজের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, এটিই আমাদের প্রত্যাশা।

আমরা কাউকে হেয় করতে চাই না। আমরা চাই, আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত থাকুক। ভবিষ্যতে কোনো আইনজীবী বা আইনজীবী সমাজকে এমনভাবে উপস্থাপন করা না হয়, যাতে আইনজীবীদের পেশাগত সততা ও সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ হয়।

আইনজীবীদের প্রতিবাদের উদ্দেশ্য ছিল একটি ইতিবাচক ও সম্মানজনক সমাপ্তি। আমাদের প্রতিবাদ কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় – অবমাননাকর বক্তব্যের সংস্কৃতির বিরুদ্ধে এবং আইন ও ন্যায়বিচারের মর্যাদা রক্ষার পক্ষে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 380

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…