গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান: ৩ দিনে আটক ৫৪৭

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরসহ পাঁচ উপজেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে টানা তিন দিনের অভিযানে জেলাজুড়ে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। আটককৃতদের বড় একটি অংশকে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও অন্তত ৮৯ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ অভিযানে আটক ৯৯ জনের মধ্যে সদর থানা পুলিশ ২৯ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন, চন্দ্রগঞ্জ তদন্ত কেন্দ্রে ৫ জন এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৯ জনকে আটক করে। প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৮৬ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্র জানায়, এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পরিচালিত অভিযানে ১৮৪ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলেও ২৫ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়। একই ধারা বজায় রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতের অভিযানে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয় এবং ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে এই ধারাবাহিক পদক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি বলেন, “কিশোর গ্যাং কালচার ও স্থানীয় অপরাধ দমনে জেলার ছয়টি প্রশাসনিক এলাকায় একযোগে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। অপরাধমূলক তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।” সন্তানদের স্বাভাবিক চলাফেরা ও সামাজিক কর্মকাণ্ডের ওপর নজর রাখতে অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানান তিনি।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 374

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…