গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঈদ-উল-ফিতর উপলক্ষে মদন থানার ওসি তাওহীদুর রহমানের অগ্রিম ঈদ শুভেচ্ছা

Link Copied!

“থানায় সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা করতে কোনো টাকা পয়সা লাগে না।” মদন থানার ওসি মোঃ তাওহীদুর রহমান

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দকে ভাগাভাগি করতে নেত্রকোণা জেলার মদন থানার অফিসার ইনচার্জ মোঃ তাওহীদুর রহমান মদন উপজেলা সহ দেশবাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে শীর্ষ সংবাদ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধির  সাথে একান্ত সাক্ষাৎকালে তিনি এই শুভেচ্ছা বার্তাটি দেন।

সাক্ষাৎকারে ওসি মোঃ তাওহীদুর রহমান এর কাছে থানায় জিডি কিংবা মামলা করতে চাইলে কোনো টাকা-পয়সা লাগবে কিনা তা জানতে চাইলে তিনি বলেন, “থানায় জিডি কিংবা মামলা করতে কোনো টাকা পয়সা লাগবে না। আর যেকোনো ভুক্তভোগী যে কোন সময় থানায় এসে জিডি কিংবা মামলা করতে পারবেন তার জন্য পুলিশ ভুক্তভোগীকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।”

আরও পড়ুন-       রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

জুয়া-মাদক ও ইভটিজিং এর বিষয়ে আপনার করণীয় কি তা জানতে চাইলে ওসি জানান, জুয়া এবং মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। যেখানেই জুয়া এবং মাদক কারবারিদের সন্ধান পাচ্ছি সেখানেই অভিযান চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করছি। আর ইভটিজিংয়ের বিষয়ে বিট পুলিশিং এর মাধ্যমে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি।

মদন থানাকে ঘিরে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চাইলে সে বিষয়ে তিনি বলেন, “আমি মদন থানাকে একটি আদর্শিক থানা হিসেবে গড়ে তুলতে চাই এবং সে জন্য আপনাদের (সাংবাদিক) সহ সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।

ওসি মোঃ তাওহীদুর রহমানের চাকরি জীবনে কোনো বিশেষ ঘটনা আছে কি না তা জানতে চাইলে তিনি তখন কয়েকটি ঘটনা সুন্দর সাবলীল ভাবে বর্ণনা করেন।

ঈদ-উল-ফিতর উপলক্ষে ওসির পরিকল্পনা কি তা জানতে চাইলে তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষদেরকে নির্বিঘ্নে চলাচল করতে ও জান মালের নিরাপত্তা দিতে পুলিশের টহল বৃদ্ধি করা হবে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিশেষে, দেশবাসীর উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা তা জানতে চাইলে তিনি জানান, ঈদ-উল-ফিতর উপলক্ষে মদন উপজেলা বাসীসহ দেশবাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য দেশবাসী সকলকে অনুরোধ জানাচ্ছি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…