গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উল্লাপাড়ায় ১ কোটি ১৭ লাখ টাকা মূল্যের চায়না দুয়ারি জাল আটক

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ প্রায় ১ কোটি ১৭ লাখ ৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৬ শত ৯৬ পিছ চায়না দুয়ারী জাল আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল সাড়ে ৭ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাসষ্ট্যান্ড এলাকায় ৪ জন জাল ব্যবসায়ী রঘুনাথ বর্মণ, জীবন বর্মণ, দীলিপ বর্মণ ও রাম প্রসাদ বর্মণ এর ১০টি গুদাম ঘরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রতি পিছ ৬ হাজার টাকা মূল্যের এ জাল আটক করা হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-   হিরো আলমের প্রার্থিতা ফিরিয়ে দিল ইসি

ভ্রাম্যমাণ আদালত প্রধান মোঃ উজ্জল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া (হলদারপাড়া) বাসষ্ট্যান্ড এলাকায় ৪ জন জাল ব্যবসায়ীর শ্যামলীপাড়া, কাওয়াক ও শ্রীকোলার ১০ টি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ এ জাল আটক করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন আরও বলেন, “গুদাম ঘরগুলো থেকে আটক জালের সংখ্যা ১ হাজার ৬ শত ৯৬ পিছ। যার প্রতি পিছ দুয়ারি জালের মূল্য ৬ হাজার টাকা বলে জানা গেছে।”

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…