গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির মাধ্যমে বিইআরসি গণশত্রুতে পরিণত হবে’

Link Copied!

বিদ্যুতের মূল্যবৃদ্ধি করা হলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গণশত্রুতে পরিণত হবে বলে মন্তব্য করেছেন ক্যাবের সাংগঠনিক সম্পাদক ড. সৈয়দ মিজানুর রহমান।

বুধবার (২০ মে) কৃষিবিদ ইনস্টিটিউটে বিদ্যুতের পাইকারি, সঞ্চালন এবং খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে আয়োজিত গণশুনানিতে তিনি এ কথা বলেন।

মিজানুর রহমান বলেন, মূল্যবৃদ্ধির প্রস্তাবে একটা কথা বারবার বলা হচ্ছে যে, দাম না বাড়ালে সরকারকে ভর্তুকি দিতে হবে। সরকার ভর্তুকি কোথা থেকে দেয়? ভোক্তার টাকা দিয়েই কিন্তু ভর্তুকি দেওয়া হয়। সবাই শুধু সরকারের মুনাফা নিয়েই ভাবছে, অথচ মানুষ যে মরে যাবে, তার কোনো খেয়াল নেই।

তিনি বলেন, বিগত দিনে আইনের দোহাই দিয়ে সবচেয়ে বেশি বেআইনি কাজ করা হয়েছে, আর সে কাজে সহায়তা করেছে বিইআরসি। আপনাদের এখনো সতর্ক হওয়ার সময় আছে, আপনাদের দেশের স্বার্থে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে অনেক কিছু পরিবর্তন হয়েছে। অথচ বিইআরসি কোনো পরিবর্তনের মধ্য দিয়ে গেল না, আপনারা বলেন যে, আইন অনুযায়ী ক্ষমতা নেই। যেখানে সংবিধান পরিবর্তনের মতো কথা উঠতে পারে, সেখানে বিইআরসি আইন পরিবর্তন কেন সম্ভব হবে না? আপনারা মানুষের পক্ষ না নিয়ে অবৈধভাবে এসব প্রস্তাব দিচ্ছেন, তাদের পক্ষ নিচ্ছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখান থেকে সরে আসুন। সরে না এলে আপনারা একসময় গণশত্রুতে পরিণত হবেন।

গণশুনানিতে উপস্থিত ছিলেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য (অর্থ, প্রশাসন, আইন) মতো আবদুর রাজ্জাক, সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান, সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ শাহিদ সারওয়ার, সদস্য (পেট্রোলিয়াম) সৈয়দা সুলতানা রাজিয়া প্রমুখ।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 49

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…