গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

৪৬তম বিসিএসে স্থগিত ৬ প্রার্থীর মনোনয়ন বহাল

Link Copied!

৪৬তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় সাময়িকভাবে স্থগিত থাকা ৬ প্রার্থীর মনোনয়ন বহাল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। প্রয়োজনীয় কাগজপত্র ও মুক্তিযোদ্ধা সনদ যাচাই শেষে তাদের নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মানুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ এর বিধি ১৭ অনুযায়ী ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর বিভিন্ন ক্যাডারে নিয়োগের লক্ষ্যে গত ৮ ফেব্রুয়ারি ১ হাজার ৪৫৭ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় সুপারিশপ্রাপ্ত ৬ প্রার্থীর কাগজপত্র অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য মনোনয়ন স্থগিত রাখা হয়।

পরে তাদের মুক্তিযোদ্ধা সনদ যাচাই করে সঠিক পাওয়া গেলে স্থগিতাদেশ প্রত্যাহার করে পুনরায় মনোনয়ন দেওয়া হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ ক্যাডারে প্রশাসন ক্যাডারে ২ জন, পুলিশে ১ জন, কর ক্যাডারে ১ জন এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে ১ জন মনোনয়ন পেয়েছেন। এছাড়া প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারের আওতায় বিসিএস পশুসম্পদ ক্যাডারে ১ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রার্থীদের আবেদনপত্রে দেওয়া তথ্য, সনদ ও অন্যান্য কাগজপত্র যাচাই শেষে নিয়োগকারী কর্তৃপক্ষ চূড়ান্ত নিয়োগ দেবে। কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য প্রদান, জাল সনদ দাখিল কিংবা তথ্য গোপনের সঙ্গে জড়িত থাকলে তার মনোনয়ন বাতিল করা হবে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাই শেষে সরকার চূড়ান্ত নিয়োগ দেবে।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 73

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…