গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘বাবার বুকে তুমি চিরদিন থাকবে, আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক’

Link Copied!

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। মেয়ের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ ।

মেয়ে কারিনাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কায়সার হামিদ লিখেছেন, ‘কারিনা দিন যাবে বছর যাবে, এক সময় সবাই তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু তোমার বাবার বুকে তুমি চিরদিন থাকবে।’

১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক, আমিন। ১৯৯৪ সালে তার মা লোপা ছবিটি তুলে দিয়েছিল।’

লিভারজনিত গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে লড়ছিলেন কারিনা। সম্প্রতি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে রাজধানীর একটি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত শুক্রবার গভীর রাতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিনোদন অঙ্গনে কারিনা কায়সার শুধু একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েট
রই ছিলেন না বরং একাধারে দক্ষ চিত্রনাট্যকার ও অভিনেত্রী হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’-এ তার কাজ বেশ প্রশংসিত হয়েছিল।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 49

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…