গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে

Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী শেখকে (৬২) কোদালের গোড়ালি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার বড় ছেলে। গুরুতর আহত মা শাহিদা খাতুনকে (৫৩) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

রবিবার (২৭ আগস্ট) রাতে চৌহালী উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী কৃষি কাজ করতেন।

এতে ঘটনাস্থল থেকেই বড় ছেলে মুছা শেখকে আটক করেছে পুলিশ। মুছা ভ্যান শ্রমিকের কাজ করতেন।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য ছোট ছেলে কলেজ ছাত্র হারুন শেখকে থানায় নিয়ে যায় পুলিশ। বাড়িতে নিহতের একটি প্রতিবন্ধী ছেলে রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহে প্রায়ই ওই বাড়িতে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই জের ধরে রবিবার রাতে দুই ভাইয়ের (মুছা-হারুন) সাথে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তাদের নিভৃত করতে বাবা ও মা এগিয়ে এলে বড় ছেলে মুছা কোদালের গোড়ালি দিয়ে তাদের পিটুনি দেন। এরই এক পর্যায়ে ঘটনাস্থলেই বাবা মারা যায়।

আরও পড়ুন-   অনলাইন থেকে তারেক রহমানের সব বক্তব্য সরানোর নির্দেশ

এ সময় গুরুতর আহত মা শাহিদা খাতুনকে এলাকাবাসী উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে ।

এ বিষয়ে নিহতের মেয়ে রাবেয়া খাতুন বলেন, ‘আমার বাবাকে প্রকাশ্যে হত্যা করেছে ভাই নামের কলঙ্ক মুছা। তার শাস্তি চাই।’

এদিকে এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, হত্যাকান্ডে ব্যবহৃত আলামত সহ নিহতের দুই ছেলেকে থানায় নেয়া হয়েছে। তদন্ত শেষে খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…