গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে রাতের আধারে বসত ঘরে আগুন দিলো দূর্বৃত্তরা

Link Copied!

লক্ষ্মীপুর পৌরসভার ১৩নং ওয়ার্ড। টুকা মিয়া মিজি বাড়িতে রাতের আধারে বসত ঘরে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এসময় ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা লুটপাট করার অভিযোগ রয়েছে।

(৭ আগষ্ট) দিবাগত-রাত ৪টার দিকে একদল দুর্বৃত্ত মৃত এডিএম তাহের (খোকন) এর ঘরে ঢুকে স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা লুটে নেয়। একপর্যায়ে ঘরের ভিতরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

ওই ঘরের গৃহিণী জান্নাতুল ফেরদৌসের রুনু জানান, গভীর রাতে কেবা কাহারা আমাদের ঘরে ঢুকে স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে ঘরের ভিতর আগুন লাগিয়ে দেয়। এসময় আমরা ঘরে ছিলাম না। পারিবারিক বিরোধে ও পূর্ব শত্রুতার জেরে এমনটা হতে পারে বলেও জানান তিনি।

ভাঙাখা ইউনিয়ন পরিষদের সদস্য কাজী ছিদ্দিকুর রহমান পারুল জানান, একদল দুর্বৃত্ত রাতের আধারে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রলুটে নেয়ার খবর শুনে সকালে ঘটনাস্থলে যায়। এসময় দেখতে পাই ঘরের সকল মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। প্রয়োজনীয় কোন জিনিসপত্র ব্যবহার করার উপযোগী নেই!

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…