গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, বিকেলে দূতাবাস উদ্বোধন

Link Copied!

ঢাকায় পৌঁছেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন তিনি।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্বকাপজয়ী মেসিদের পররাষ্ট্রমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের শুরুর দিন বিকেলে রাজধানীর বনানীতে দেশটির মিশন উদ্বোধন করবেন। যা ৪৫ বছর আগে বন্ধ হয়েছিল। দীর্ঘ চার দশকের বেশি সময় পর ফের বাংলাদেশে মিশন চালু করছে আর্জেন্টিনা।

গত নভেম্বর-ডিসেম্বরে ফুটবল বিশ্বকাপের সময় আর্জেন্টিনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থনের কারণে বাংলাদেশকে নতুন করে চিনেছে বুয়েনস এইরেস। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দুই দেশের নতুন করে কূটনীতি ও যোগাযোগের পর আবার দেশটির দূতাবাস চালু হচ্ছে।

আরও পড়ুন-    হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণঃ প্রধানমন্ত্রী

কূটনৈতিক সূত্রগুলো বলছে, আকাশি-সাদা পতাকা আর জার্সির প্রতি আগ্রহ, বিশ্বকাপের ম্যাচগুলোতে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিটি গোলের সরব উদযাপন আর জয়ের পর বাঁধভাঙা উল্লাস দৃষ্টি এড়ায়নি আর্জেন্টিনার। বাংলাদেশের জনসমর্থনই আর্জেন্টিনা সরকারকে আবার এ দেশে দূতাবাস খুলতে উদ্বুদ্ধ করেছে।

উল্লেখ্য, আর্জেন্টাইন লেখক ভিক্টোরিয়া ওকাম্পো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের জোরালো সমর্থক ছিলেন। আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের শুরু ১৯৭২ সালে। এরপর ঢাকায় আর্জেন্টিনা দূতাবাস খুললেও ১৯৭৮ সালে বন্ধ করে দেওয়া হয়। এরপর ভারতের নয়াদিল্লিতে আর্জেন্টিনা দূতাবাস থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দেখভাল করে আসছে আর্জেন্টিনা।

জানা গেছে, সফরের দ্বিতয়ি দিন মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সান্তিয়াগো ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন। একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গেও বৈঠক করবেন সান্তিয়াগো। ওইদিন বিকেলে সান্তিয়াগো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব–১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন।

এর বাইরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সঙ্গে বিজনেস টু বিজনেস বৈঠকে থাকবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

১ মার্চ ঢাকা ছেড়ে নয়াদিল্লি যাবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…