গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বেনাপোল ৩০ পিস স্বর্ণের বার উদ্ধার

Link Copied!

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার মালিকবিহীন জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৮ জুলাই) ভোর রাতে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে ভারতে পাচারের সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি গামছায় মোড়ানো ওই স্বর্ণবারগুলো জব্দ করা হয়।যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।

আরও পড়ুন-   ‘বিশেষ প্রণোদনা’ প্রজ্ঞাপন জারি, ১ জুলাই থেকে কার্যকর

খুলনা বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের চারা বটতলা এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

এ সময় সন্দেহভাজন দুইজন স্বর্ন পাচারকারীকে ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে যায় তারা। পরে ওই মোটরসাইকেলে থাকা একটি গামছা পাওয়া যায়। গামছায় মোড়ানো অবস্থায় সাড়ে তিন কেজি ওজনের ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা।

জব্দকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানার মাধ্যমে যশোর কাস্টমসের ট্রেজারিতে হস্তান্তর করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…