গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

শাকিবের সঙ্গে বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী

Link Copied!

দেশের শোবিজ অঙ্গনে শাকিব-বুবলী প্রসঙ্গ থামছেই না। আড়াই বছরের সন্তানকে সামনে হাজির করার পর নাম-পরিচয় জানিয়েছিলেন শবনম বুবলী। এবার জানালেন শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ এবং সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনের তারিখ।

সোমবার (৩ অক্টোবর) বিকালে নিজের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজে বুবলী নিজেই জানান তার জীবনের স্মরনীয় দুটি দিনের কথা। যার একটি শাকিব খানের সঙ্গে বিয়ে আরেকটি হলো ছেলে বীরের জন্মদিন।

শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‌‘এখন পর্যন্ত আমার জীবনের স্বরনীয় দুটো তারিখ। ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। আমাদের বিবাহের দিন এবং আমাদের সন্তানের জন্মদিন। ছবিগুলো যুক্তরাষ্ট্রের টাইমস স্কয়ারে তোলা। পরে সবার কাছে দোয়াও চেয়েছেন বুবলী।

বুবলীর পোস্ট অনুসারে বোঝা যাচ্ছে ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন শাকিব-বুবলী। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান জন্ম নেয়।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে সন্তানের জন্ম দেন বুবলী। ছেলের নাম রাখা হয় শেহজাদ খান বীর।

শীর্ষসংবাদ/ইএই/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন