গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Link Copied!

পুরোনো একটি মামলায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। ২০১০ সালের একটি মামলায় উত্তরপ্রদেশের ঝাঁসি আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝাঁসির প্রেম নগরের বাসিন্দা লক্ষ্মণ পারিবারিক বিরোধের জেরে জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘রাখি কা ইনসাফ’-এ অংশ নিয়েছিলেন। ওই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রাখি সাওয়ান্ত।

অভিযোগ, অনুষ্ঠানে লক্ষ্মণকে উদ্দেশ করে বেশ কিছু অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন রাখি। এমনকি তাঁকে ‘নপুংসক’ বলেও কটাক্ষ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এসব মন্তব্যের কারণে লক্ষ্মণ মানসিকভাবে বিপর্যস্ত হন এবং সামাজিক হেনস্থার শিকার হন বলে মামলায় উল্লেখ করা হয়।

২০১০ সালের নভেম্বর মাসে লক্ষ্মণের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর পর তাঁর মা সাবিত্রী প্রেম নগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০১০ সালের অক্টোবরে প্রচারিত অনুষ্ঠানের একটি পর্বে রাখি তাঁর ছেলের বিরুদ্ধে অপমানজনক ও আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন।

এ ঘটনায় রাখি সাওয়ান্তসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃতভাবে অপমান করার অভিযোগে মামলা করা হয়।

মামলার পরবর্তী কার্যক্রমে রাখিকে সশরীরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে বলা হয়েছিল। তবে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি আদালতে উপস্থিত হননি বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার বিচারক তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 415

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…