গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে ইয়াবা, মদ ও পাইপগানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও একটি দেশীয় পাইপগানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোররাতে উপজেলার ৪ নম্বর চররুহিতা ইউনিয়ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—চর লামছি গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম (৪৭) ও পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেন শাহীন (৩১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে চররুহিতা ইউনিয়ন এলাকায় ঝটিকা অভিযান চালায় ডিএনসির একটি দল। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন। এ সময় জাহাঙ্গীর ও কবিরের দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ দশমিক ৮৫০ লিটার বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান (এলজি) ও চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে। জনস্বার্থে এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সদর থানা পুলিশ জানায়, ডিএনসির পক্ষ থেকে মামলা হওয়ার পর আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 275

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ