গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সু চি ও তার সহযোগীর ৩ বছরের কারাদণ্ড

  • অং সান সু চি ফাইল ছবি

Link Copied!

মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি ও তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান শন টার্নেলকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মিয়ানমারের একটি আদালত তাদের এই কারাদণ্ড দেয়।- রয়টার্স

তিন বছর করে তাদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে একটি সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল। যার সর্বোচ্চ সাজা ১৪ বছরের কারাদণ্ড। আদালতে সু চি ও শন টার্নেল নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

আরও পড়ুন- সু চির সঙ্গে আলোচনায় বসবে মিয়ানমারের সেনাপ্রধান

গত বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন সু চি সহ তার সরকারের শীর্ষ পদে থাকা নেতাদের পাশাপাশি ক্ষমতাসীন দলের হাজার হাজার নেতা, কর্মীকে গ্রেপ্তার করে সামরিক জান্তা। তাদের মধ্যে রাজনীতিক, আইনপ্রণেতা, আমলা, শিক্ষার্থী ও সাংবাদিকও আছেন।

সামরিক জান্তার বিরোধীদের কঠোর শাস্তি দিচ্ছে মিয়ানমারের আদালত। কারাদণ্ডের পাশাপাশি অনেককে মৃত্যুদণ্ডও দেওয়া হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন