গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জামালপুরে মহাসড়ক অবরোধের প্রায় ৩ ঘণ্টা পর প্রত্যাহার

Abdur Rahman Ayan
May 25, 2026 7:09 pm
Link Copied!

জামালপুরে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের দেওয়া আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় দ্বিতীয় দিনের মতো জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের প্রায় তিন ঘণ্টা পর প্রত্যাহার করেছে স্থানীয়রা।

সোমবার (২৫ মে) দুপুর ১টার দিকে পৌর শহরের বাইপাস এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ক্রিকেট খেলেন স্থানীয়রা। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ঢাকা থেকে আসা ও ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকেল ৩টার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এসময় স্থানীয়রা জানান, দীর্ঘ ১৯ বছর ধরে দড়িপাড়া, দাপুনিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার। শতশত একর ফসলি জমি, ঘরবাড়ি ও স্থানীয় সড়ক ক্ষতিগ্রস্ত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাল পৌরসভা ও পুলিশ এসে বলেছে, জলাবদ্ধতা নিরসনে তারা ব্যবস্থা নেবে। কিন্তু এখনও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই তারা আজও রাস্তা অবরোধ করেছিল। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের সাথে বসে ড্রেনের ব্যবস্থা করে দিলে তারা অবরোধ প্রত্যাহার করে।

অবরোধকারী মো. ইসমইল বলেন, আমরা কাল রাস্তা অবরোধ করেছিলাম। তখন প্রশাসনের লোকজন এসে আমাদের আশ্বাস দেয় যে তারা আজকের মধ্যেই আমাদের জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা করবে। কিন্তু তারা সেটা বাস্তবায়ন করেনি। তাই বাধ্য হয়ে আজও আমরা রাস্তা অবরোধ করেছিলাম। পরে পুলিশ ও পৌরসভা থেকে লোকজন এসে আমাদের সাথে বসেছিল এবং আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিয়েছে। তারা বলেছে, দ্রুত এটা বাস্তবায়ন হবে। তাই আমরা অবরোধ তুলে নিয়েছি।

এ বিষয়ে জামালপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল মিয়া বলেন, কালও তারা রাস্তা অবরোধ করেছিল। আজও করেছিল। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা অবরোধ তুলে নিয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসী দুই দিন থেকে সড়ক অবরোধ করেছে। আজ তাদের স্থায়ী ড্রেনের ব্যবস্থা করা হবে বলা হয়েছে। পরে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 46

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…