গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

রায়পুরে মাছঘাট দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীর আঙুল কর্তন

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর পাড়ে মাছঘাটের আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীর বাম হাতের একটি আঙুল কর্তনসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সাজু মোল্লার মাছঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ও হায়দরগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আহতদের মধ্যে গুরুতর জখম মনিরা খাতুনকে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া রাব্বি হোসেন (২২), ফরহাদ হোসেন (২৭), সুমন হোসেন (৩০) ও দেলোয়ার হোসেন (৩২)-সহ অন্যদের রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শফি সরদার এবং একই ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতি ফারুক সরদারের মধ্যে মাছঘাট দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শনিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফি সরদার ও মহিউদ্দিন গাজী একপক্ষে এবং ফারুক সরদার ও যুবদল নেতা আবুল কালাম আজাদ (বলি) অন্যপক্ষে অবস্থান নেন। সংঘর্ষের আগে উভয় পক্ষই মাছঘাট এলাকায় দলবল নিয়ে অবস্থান নেয়, যা পরে সহিংসতায় রূপ নেয়।

শফি উদ্দিন অভিযোগ করেন, ফারুক সরদার, আবুল কালাম আজাদ (বলি) ও তারেক সরদারের নেতৃত্বে বহিরাগত লোকজন অতর্কিত হামলা চালায়। এতে তাদের পক্ষের কয়েকজন আহত হন।

অভিযোগ অস্বীকার করে ফারুক সরদার বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা যৌথভাবে মাছঘাট পরিচালনা করে আসছি। আজকের ঘটনায় তারা নিজেদের মধ্যে মারামারি করে পরে আমাদের ওপর হামলা চালায়।”

অন্যদিকে আবুল কালাম আজাদ (বলি) বলেন, “ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়ানো হয়েছে। আমি বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছি।”

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৭ এপ্রিল একই উপজেলার উত্তর চরবংশী এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্পেনপ্রবাসী সাইজউদ্দিন দেওয়ান ও জসিম উদ্দিন বেপারী নিহত হন।

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 14

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…