গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

ভূরুঙ্গামারীতে বিনামুল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন

Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কৃষি প্রনোদনার অংশ হিসেবে বিনামুল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্ধোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের উদ‍্যোগে এই বীজ ও সার বিতরনের উদ্ধোধন করা হয়।

আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার সুজন কুমার ভৌমিক এর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম‍্যান নুরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা উপস্থিত থেকে কৃষি প্রনোদনার বীজ ও সার বিতরনের শুভ উদ্ধোধন ঘোষনা করেন।এসময় উপজেলা কৃষি সম্প্রাসারন কর্মকর্তা আপেল মাহমুদসহ উপসহকারী কৃষি কর্মতাগণ উপস্হিত ছিলেন।

আরও পড়ুন-    বিরামপুরে বিশ্ব ডায়বেটিক দিবস পালিত

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ১০ টি ইউনিয়নের ১ হাজার ৭ শ চাষীকে গম বীজ, ২ হাজার ৪ শ ৩৫ জন চাষীকে শরিষা বীজ, ৫ শ ৩০ জন চাষীকে ভূট্রা বীজ, ৮০ জন চাষীকে চিনাবাদাম ২ শ ৫০ জন চাষীকে খেসারীর ডাল ৮০ জন চাষীকে মুগডাল ৫০ জন চাষীকে মশুর ২৫ জন চাষীকে পিয়াজ ও ৫০ জন চাষীকে সূর্যমূখীর বীজ দেয়া হবে। এছাড়াও এসব ফসলের উৎপাদনের জন‍্য বীজের পাশাপাশি ৫৭ দশমিক ০৩ মে:টন ডিএপি ও ৪৯ দশমিক ৭০ মে:টন এমওপি সার প্রদান করা হবে। এতে উপজেলার ১০ টি ইউনিয়নের ৫ হাজার ২ শ চাষী বিনামুল্যে বীজ ও সার পাবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুজন কুমার ভৌমিক বলেন,উপজেলার ১০ টি ইউনিয়নের ৫ হাজার ২ শ প্রান্তিক ও ক্ষুদ্র চাষীকে ইউপি চেয়ারম‍্যান ও কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ‍্যমে পর্যায়ক্রমে ফসলভেদে বীজ ও সার দেয়া হচ্ছে। আশা করছি এসব বীজ ও সার সুষ্ঠুভাবে বিতরন করতে পারব।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ