গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বিজয়নগরে ৭২ কেজি গাঁজা জব্দ

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ মাদক কারবারি মিজানুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকার একটি বাড়ি থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায় র‌্যাব ভৈরব ক্যাম্প।

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান উপজেলার পাহাড়পুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে।

আরও পড়ুন- এস

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দাড়িয়াপুরের মাদক কারবারি মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি বাথরুমের ছাদের উপর থেকে ৪টি প্লাস্টিকের সাদা বস্তা উদ্ধার হয়। পরে ওই সব বস্তা তল্লাশি করে ৭২ কেজি গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…