নতুন নাম ও ব্র্যান্ড পরিচয়ে কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ক্রিয়েটিভ মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন প্রতিষ্ঠান AYvision Craft। পূর্বে LK Cyber IT নামে পরিচালিত প্রতিষ্ঠানটি কাজের পরিধি ও সেবার বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুনভাবে নামকরণ করে AYvision Craft হিসেবে পথচলা শুরু করেছে।
২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি বর্তমানে ঢাকার বড় মগবাজার থেকে চার সদস্যের একটি টিম নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা তরুণ উদ্যোক্তা আব্দুর রহমান আয়ান।
AYvision Craft-এর সেবার মধ্যে রয়েছে ভিডিও এডিটিং ও প্রোডাকশন, নিউজ ভিডিও এডিটিং, গ্রাফিক্স ও লোগো ডিজাইন, বিজ্ঞাপন ও TVC নির্মাণ, মডেল শুট, প্রমোশনাল কনটেন্ট, নাটক নির্মাণ, ওয়েবসাইট ও ওয়েব পোর্টাল ডেভেলপমেন্ট এবং ডিজিটাল প্ল্যাটফর্মের টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট সাপোর্ট। পাশাপাশি রয়েছে ক্যামেরা রেন্টাল সুবিধা।
প্রতিষ্ঠানটির টিম ইতোমধ্যে দেশি-বিদেশি বিভিন্ন নিউজ পোর্টাল, গণমাধ্যম এবং বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছে। বিভিন্ন ধরনের ডিজিটাল কনটেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডিং ও মিডিয়া-সংশ্লিষ্ট সেবায় কাজের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার পরিধি বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য হলো সৃজনশীলতা ও প্রযুক্তির সমন্বয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা। পাশাপাশি তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও গুরুত্ব দিতে চায় AYvision Craft।
নতুন ব্র্যান্ডের স্লোগান “Ideas Into Impact.”। ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানো, দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের সুযোগ সম্প্রসারণ এবং একটি পূর্ণাঙ্গ ক্রিয়েটিভ মিডিয়া ও ডিজিটাল প্রোডাকশন প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।


