গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রায়পুরে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১১ জেলের জরিমানা

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জনকে ২ হাজার টাকা করে মোট ২২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। আটক অপর জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় উদ্ধার করা অবৈধ জাল সাজু মোল্লার মাছঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত জেলেদের বাড়ি রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন এবং চাঁদপুরের হাইমচর উপজেলার চরলক্ষ্মী ও চরভৈরব এলাকায়। তারা হলেন—বিল্লাল মাল (৫২), মো. খোকন (২৮), হৃদয় গাইন (৩০), আবুল কালাম (৩৯), মো. আলী (৪০), মো. রাসেল (১৮), মনির মিজি (৩৮), সবুজ হাওলাদার (৩৩), আবদুল জব্বার (৫০), কাদির সরদার (৫০) ও তাসলিম (২৮)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। দুপুর দেড়টার দিকে তিনি এই জরিমানা অনাদায়ে আইনগত ব্যবস্থার নির্দেশ দেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুল হাসনাইন। এ সময় কোস্টগার্ডের পিও কন্টিনজেন্ট কমান্ডার সফিকুল ইসলামসহ স্থানীয় ফাঁড়ির পুলিশ ও মৎস্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার সারাদেশে ২২ দিনের ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সময়ে নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত ও বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে। অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।”

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন নিশ্চিতে আজ ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন সারাদেশে সব ধরনের ইলিশ আহরণ, কেনাবেচা ও পরিবহন বন্ধ থাকবে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 385

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…