গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম

Link Copied!

দেশের অন্যতম শীর্ষস্থানীয় নন-লাইফ বীমা প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এর আগে তিনি একই প্রতিষ্ঠানে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রভাতী ইন্স্যুরেন্সে দীর্ঘ ২২.৫ বছরের কর্মজীবনে মোহাম্মদ সিরাজুল ইসলাম নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের দীর্ঘ এই সময়ে তিনি প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক উন্নয়ন ও গ্রাহকসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার অভিজ্ঞতা ও দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনেও উল্লেখযোগ্য অবদান রেখেছে।
ডিএমডি হিসেবে নতুন দায়িত্ব পাওয়া প্রসঙ্গে মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, “আমাকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত করায় প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতে প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের বীমা খাতের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব।”
পেশাগত জীবনে অভিজ্ঞ মোহাম্মদ সিরাজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি সিএ (কোর্সেস কমপ্লিটেড) এবং এলএলবি ডিগ্রিধারী। বীমা খাতের বিভিন্ন বিষয়ে দেশ-বিদেশে আয়োজিত উচ্চতর প্রশিক্ষণ ও সেমিনারেও তিনি অংশ নিয়েছেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি দেশের নন-লাইফ বীমা খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিভিন্ন ধরনের সাধারণ বীমাসেবা প্রদানের পাশাপাশি প্রতিষ্ঠানটি ব্যবসায়িক সক্ষমতা ও সেবার মান উন্নয়নে গুরুত্ব দিয়ে আসছে। আর্থিক সক্ষমতা ও ব্যবসায়িক অবস্থানের স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির ক্রেডিট রেটিং এএএ (AAA), যা দেশের বীমা খাতে প্রতিষ্ঠানটির শক্তিশালী অবস্থানের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 385

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…