গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সিরিয়ার বিমানবন্দরে ইসরাইলের ভয়াবহ হামলা

Link Copied!

সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার রাতে ভয়াবহ হামলা চালিয়েছে।

এক সপ্তাহের মধ্যে সেখানে দ্বিতীয় দফা হামলা চালাল ইসরাইল। মঙ্গলবারের হামলায় সিরিয়ার এ বিমানবন্দরটি সম্পূর্ণভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার স্থানীয় সময় রাত সোয়া আটটার দিকে ইসরাইলের বিমানবাহিনী ভূমধ্যসাগর থেকে আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এতে বিমানবন্দরের রানওয়ে ধ্বংস হয়ে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

এর আগে গত বুধবার ইসরাইল আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সেখানে কিছু সম্পদের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ১০ জুন রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইল হমলা চালায়। ওই হামলায় বিমানবন্দর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দুই সপ্তাহ বিমানবন্দরটি ব্যবহার করা থেকে বিরত থাকতে হয়েছিল।

মঙ্গলবার রাতে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

সিরিয়ার বেসরকারি বিমান সংস্থা চ্যাম উইংস ঘোষণা করেছে যে, আলেপ্পো বিমানবন্দরে থাকা তাদের সমস্ত ফ্লাইট রাজধানী দামেস্কের বিমানবন্দরে নিয়ে আসবে।

শীর্ষসংবাদ/নয়ন

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…