গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নিজেদের লজ্জার হারের রেকর্ড ভাঙল বাংলাদেশ

Link Copied!

বাংলাদেশের ম্যাচ মানেই রেকর্ড কিংবা কীর্তি। নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে যেমন টি-২০ বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছিল ঠিত তেমনিভাবে নতুন এক রেকর্ড গড়ে টি-২০ বিশ্বকাপে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১০৪ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। এর আগে ২০০৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১০২ রানে হেরেছিল টাইগাররা। সেই লজ্জার রেকর্ডও ভেঙে গেল ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানে হেরে নিজেদের টি-২০ ইতিহাসের সবচেয়ে বড় হারের স্বাদ পেয়েছে টিম টাইগার্স।

বিশ্বকাপে বাংলাদেশের দ্বিতীয় এই ম্যাচে প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো সেঞ্চুরি করেছেন। তার ব্যাটে ভর করে ৫ উইকেটে ২০৫ রান তোলে দলটি। রুশো খেলেছেন ৫৬ বলে ১০৯ রানের ইনিংস। বাংলাদেশ তার একার রানও করতে পারেনি। বাংলাদেশ দল মিলে করেছে ১০১ রান। এক রুশোর কাছেই বাংলাদেশ ৮ রানে হেরেছে।

আরও পড়ুন-   লক্ষ্মীপুরে পঁচা খাবার বিক্রয় : দুই হোটেল মালিককে জরিমানা

বাংলাদেশ প্রথম টি-২০ খেলে ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এ পর্যন্ত ১৪১ টি-২০ খেলা দলটির রানের ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। এর আগে ২০০৮ সালে পাকিস্তানের করাচিতে গিয়ে ১০২ রানে হেরেছিল বাংলাদেশ। সেবার পাকিস্তান তুলেছিল ২০৩ রান। আর এবার প্রোটিয়ারা দুই রান বেশি তুলেছে। বাংলাদেশের হারের ব্যবধানও দুই রান বেড়েছে।

এখন পর্যন্ত বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ পরাজয় ৮৩ রানের। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বড় ওই ব্যবধানে হেরেছিল টিম টাইগার্স। সেবার প্রোটিয়ারা তুলেছিল ২২৪ রান। হাশিম আমলা ৮৫ ও ডেভিড মিলার ১০১ রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ করেছিল ১৪১ রান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…