গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চৌহালীতে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন

Link Copied!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ইউএনও আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে ও পিআইও মোহাম্মদ মিজনু মিয়ার সঞ্চালনে চৌহালী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতেই কেক কাটা হয়। এরপর বঙ্গবন্ধুসহ স্ব-পরিবারের স্মরণে এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন- হিলিতে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি

এসময় ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমেদ, থানার ওসি হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত অফিসার আব্দুল মান্নান ও শিক্ষক প্রতিনিধি মশিউর রহমান, লুৎফর রহমান, সেরাজুল আলম ও ফিরোজ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন ৷

প্রসঙ্গ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শক্তি, ঘৃণ্য ঘাতকরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। সেই দিন ঘাতকদের এই নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকরা নির্মমভাবে শেখ রাসেলকেও হত্যা করেছিল।

বক্তারা বলেন- শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে বাঙালি আজ অঙ্গীকারবদ্ধ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…