গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

অবসরে যাওয়ায় পুষ্প সজ্জিত গাড়িতে করে বাড়ী পৌঁছে দিলেন পুলিশ সুপার

Link Copied!

ফরিদপুরে দুই কনস্টেবল চাকুরি হতে অবসরে গেলে তাদেরকে পুষ্প সজ্জিত গাড়িতে করে বাড়ীতে পৌঁছে দিয়েছেন পুলিশ সুপার মোঃ শাহজাহান।

ফরিদপুর জেলায় কর্মরত কনস্টেবল এসএম জুলফিকার আলী ও কনস্টেবল মোঃ সোহবার হোসেন চাকুরী জীবন শেষে অবসর গ্রহন করেন। তাদের এই অবসর গ্রহণ স্মরণীয় করে রাখতে পুষ্প সজ্জিত গাড়িতে করে নিজ বাড়ীতে পৌঁছে দেন পুলিশ সুপার মোঃ শাহজাহান (পিপিএম-সেবা)।

আরও পড়ুন- নৌকাডুবিঃ ৬ষ্ঠ দিনে মিলল দুটি বাইসাইকেল

৩০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপার, মোঃ শাহজাহান সহ অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে তার বিদায়কালে শুভেচ্ছা জানিয়ে, অবসরকালীন সময়ে পরিবার পরিজন নিয়ে বাকি দিনগুলো সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয় এবং পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…