গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আফগানিস্তানে কাজে ফিরলেন নারী পুলিশ অফিসাররা

Link Copied!

আফগানিস্তানে শতাধিক নারী পুলিশ অফিসারকে পুনঃনিয়োগ করা হয়েছে। তাদের বেশিরভাগই আগের প্রশাসনে দায়িত্ব পালন করেছেন। নারী পুলিশ সদস্যদের কাজে যোগদানের কথা নিশ্চিত করেছে বাদাখশান প্রদেশের পুলিশ কমান্ড। খবর তোলো নিউজ।

বাদাখশান পুলিশ কমান্ডের কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, শতাধিক মহিলা পুলিশ অফিসারকে পুনর্নিয়োগ করা হয়েছে।

বাদাখশানের পুলিশ কমান্ডার আব্দুল হক আবু ওমর বলেছেন, আমাদের এখন প্রায় ২০ থেকে ২৫ জন নারী পুলিশ অফিসার এবং ৭০-৮০ জন নারী পুলিশ সদস্য রয়েছে। নারী পুলিশের এসব সদস্য বিভিন্ন বাড়ি পরিদর্শন ও তল্লাশির দায়িত্বে রয়েছেন।

কিছু নারী পুলিশ সদস্য আরো বেশি নারীকে সরকারি প্রতিষ্ঠানে কাজ করার অনুমতি দিতে ইসলামিক আমিরাতের কাছে অনুরোধ জানিয়েছেন। মাশুকা নামের এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা ইসলামিক এমিরেটের কাছে সব নারীকে তাদের কাজে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছি।’

আরও পড়ুন- মাদক কারবারে সাংবাদিক, পুলিশ, বিত্তবানরাও জড়িতঃ স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা নামের বাদাখশানের একজন নারী পুলিশ কর্মকর্তা বলেন, আমরা অপরাধ বিভাগের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। ফলে যখনই কোনো অপরাধ সংঘটনের খবর পাই, তখন আমরা সন্দেহভাজন ওই বাড়িতে যাই ও তল্লাশি করি। নারী অপরাধী পাওয়া গেলে তাদের গ্রেপ্তার করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করি।

গত বছরের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই পরিবেশ সৃষ্টির আগ পর্যন্ত নারীদের কর্মস্থলে যোগ দিতে নিষেধ করা হয়। এ নিয়ে বিশ্ব সমালোচনামুখর হলে তালেবান কর্তৃপক্ষ জানায়, আগে থেকে কাজ করা কোনো নারী চাকরিজীবীকেই পদচ্যুত করা হয়নি। পরিবেশ সৃষ্টি না হওয়ায় তাদের এখনই কাজে বসানো যাচ্ছে না। তবে তাদের বাড়িতে বসিয়ে রেখেই বেতন দিচ্ছে সরকার।

জানা গেছে, আগের প্রশাসনে চার হাজারের বেশি নারী পুলিশ সদস্য ছিলেন। তাদের মধ্যে কারাগারের দায়িত্বে থাকা নারী পুলিশ সদস্যরা শুরু থেকেই তালেবান প্রশাসনের সঙ্গে কাজ করছিলেন। সম্প্রতি শতাধিক নারী পুলিশকে পুনঃনিয়োগ দেওয়া হলো।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন