গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খুলনায় বজ্রপাতে প্রাণ গেল ২ ভাইয়ের

Link Copied!

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার ৯ (সেপ্টেম্বর)বিকেলের দিকে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে মাছের ঘেরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন – নাজমুল মলঙ্গী(৩০) ও এনামুল মলঙ্গী(২৫)। তারা দুইজনেই সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে।

আরও পড়ুন-  লক্ষ্মীপুরে মেঘনা নদীতে বিরল জলের ঘূর্ণি

শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, বিকেলে নাজমুল ও এনামুল দুই ভাই মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফিরলে বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়।

পরে রাত আটটার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, বিকেলে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তারা মারা গেছেন।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…