গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কায় সতর্কতা জারি

Link Copied!

ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। ওইসব জেলার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলেছে আবহাওয়া অফিস।

দিনভর দেশের বিভিন্ন স্থানে ঝড়সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুযায়ী এই ধরনের বৃষ্টিপাত চলতে পারে আরও তিনদিন। রয়েছে কালবৈশাখী ঝড়ের শঙ্কাও। মঙ্গলবার রাত ১টার মধ্যে দেশের অন্তত ১৬টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন-   সিরাজগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

নৌ পূর্বাভাসে বলা হয়েছে, আজ (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে আগামীকাল (১২ সেপ্টেম্বর) রাত ১টার মধ্যে পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ের কারণে ক্ষয় ক্ষতি এড়াতে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলেছে আবহাওয়া অধিদফতর।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…