গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাংবাদিক নাদিম হত্যায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় শামীম গাজী (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ১৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচ জন এজাহার ভুক্ত আসামি।

রবিবার (৯ জুলাই) রাত ৮টার দিকে বকশিগঞ্জ পৌর শহরের গরুহাটা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ও বকশীগঞ্জ থানা পুলিশের যৌথ দল।

বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।

গ্রেপ্তার শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে ও মামলার ৫ নম্বর আসামি গাজি ওমর আলীর ছোটো ভাই। এছাড়া সাধুপাড়া ইউনিয়নের বহিষ্কৃত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ঘনিষ্ঠ বলে জানা গেছে।

আরও পড়ুন-   ন্যাটোর স্পষ্ট আমন্ত্রণ চায় ইউক্রেন

গাজী শামীম সাধুরপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি

জানা যায়, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামি করে নামীয় ২২ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাত নামা আসামি ২০-২৫ জন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় শামীম গাজীকে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…