গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাংবাদিক নাদিম হত্যায় গ্রেপ্তার বাবুকে ঢাকায় আনা হয়েছে

Link Copied!

জামালপুরের বকশীগঞ্জে বাংলানিউজ২৪.কমের জামালপুরের জেলা প্রতিনিধি ও ৭১ টিভির বকশীগঞ্জ সংবাদদাতা গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম ওরফে বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সড়ক পথে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব হেফাজতে রয়েছেন।

শনিবার (১৭ জুন) বিকেলে তাকে কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে নিয়ে আসা হয়। এ বিষয়ে কিছুক্ষণ পর প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানাবে র‌্যাব।

এর আগে আজ শনিবার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে র‍্যাব-১৩ এর একটি দল বাবু চেয়ারম্যানকে আটক করে। সেখানে তিনি তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেছিলেন বলে জানা গেছে।

এদিকে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন-   সাংবাদিক নাদিম হত্যায় পঞ্চগড়ে আটক চেয়ারম্যান বাবুসহ ৩

জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাসির উদ্দিন বলেন, থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে এবং তান ছেলে রিফাত হোসেনকে করা হয়েছে দ্বিতীয় আসামি।

এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

নাদিম হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে এবং তার ছেলে রিফাত হোসেনকে ছাত্রলীগ হতে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…