গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আগাম জাতের ব্রি-৭৫ ধানে কৃষকের মুখে হাসি

Link Copied!

কাঙ্ক্ষিত বৃষ্টিপাতের অভাবে আমন ধানের চাষ করতে পারেননি উপকূলের কৃষকরা। ফলে যে মাঠে থাকার কথা সবুজের সমারোহ, সেই মাঠ এখন ধূ-ধূ করছে। তাই কার্তিকের নবান্নের দেশে এবার হয়তো ফসলভরা মাঠ সাজিয়ে আসবে না হেমন্ত। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যখন এমন চিত্র, তখন ব্রি-৭৫ জাতের ধান আশার আলো জ্বেলেছে বলে দাবি করেছে কৃষি বিভাগ।

সাতক্ষীরার তালা উপজেলায় আমন মৌসুমে ব্রি-৭৫ জাতের ধানের আগাম চাষ করে কৃষক রফিকুল ইসলামসহ অনেকেই সাফল্য পেয়েছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা সেতু ইসলাম।

তিনি বলেন, আমনের আগাম জাত ব্রি-৭৫ ধান চাষ করে হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তালার উপসহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম কৃষক মোঃ রফিকুল ইসলামের জমিতে ব্রি-৭৫ জাতের ধান কাটা পরিদর্শন করেন।

আরও পড়ুন- উলিপুরে পুড়াতন মটর বাইকের শোরুম উদ্বোধন

উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম বলেন, ব্রি-৭৫ নতুন জাত হিসেবেও চাষে কৃষকেরা ভালো সাফল্য পাচ্ছেন।

কৃষক রফিকুল ইসলাম বলেন, আমি যেকোনও নতুন কৃষি প্রযুক্তি সবার আগে ব্যবহারের চেষ্টা করি। এবারও ব্রি-৭৫ জাতের ধান আগাম রোপণ করি। এতে ভালো ফলন পেয়েছি। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন ফলন হয়েছে।

তিনি আরও বলেন, এ বছর আমি প্রায় ছয় বিঘা জমিতে ব্রি-৭৫ জাতের ধান রোপণ করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। পোকামাকড়ের বালাই নেই, আর সুগন্ধি জাতের এ ধান চাষের পরেও সরিষা চাষের সুযোগ থাকে ।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এ বছর তালা উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে ব্রি-৭৫ ধানের আবাদ হয়েছে। এ ধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে কৃষকেরা দ্রুত তেলজাতীয় ফসলের আবাদ করতে পারবেন। নতুন এই জাতের ফলনও ভালো হওয়ায় কৃষকরা উৎসাহিত হচ্ছেন বলে জানান তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…