গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছেঃ বুবলী

Link Copied!

বেবি বাম্পের বিষয় নিয়ে মুখ খুলেছেন চিত্র নায়িকা শবনম বুবলী। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেন গর্ভবতী অবস্থার দুটি ছবি। যার ক্যাপশনে বুবলী লেখেন ‘আমি আমার জীবনের সাথে, ফিরে দেখা আমেরিকা’।

এ বিষয়ে নানা জনের নানা মত থাকলেও বুবলীর ক্যাপশনে বেশি কিছু জানা যায়নি। তবে একটি সিনেমার শুটিং সেটে সাংবাদিকের সামনে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুবলী জানান, বেবি বাম্প প্রসঙ্গে তিনি খুব শিগগিরই জানাবেন। যেহেতু এই ইস্যুটা খুব সেনসিটিভ, তাই সবকিছু না জেনে ভুল ব্যখ্যা না দেওয়ার অনুরোধ তার। কয়েকদিনের মধ্যে সবকিছু জানবেন বলেও উল্লেখ করেন তিনি।

বুবলী বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। এটার সঙ্গে অনেক অনুভূতি জড়িত। আমি একজন মুসলিম। সব কিছুর পেছনে একটা সুন্দর ব্যখ্যা রয়েছে। সব কিছু ‍সুন্দর ও শালীনভাবে হয়েছে। এটা নিয়ে খুব শিগগিরই কথা বলব।’

আরও পড়ুন- চোখ ওঠা রোগীদের বিদেশ ভ্রমণে বিমানবন্দরের নির্দেশনা

শাকিবের বিপরীতে শেষ ছবি ‘বীর’-এর শুটিং সেট থেকে বুবলীর একটি ছবি প্রকাশ হওয়ার পর থেকেই তার মা হওয়ার গুঞ্জন ওঠে। এসব গুঞ্জনে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তবে কি চিত্রনায়িকা অপু বিশ্বাসের পথেই হাঁটতে শুরু করেছেন বুবলী?

এর আগে অপু বিশ্বাস তার ক্যারিয়ারের ৭০টিরও বেশি ছবির নায়ক শাকিব খানকে ২০০৮ সালে গোপনে বিয়ে করে ২০১৬ সালে একইভাবে লাপাত্তা হয়েছিলেন। ২০১৭ সালে ফিরে এসেছিলেন সন্তান আব্রাম খান জয়কে কোলে নিয়ে। এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে ফাঁস করেন সবকিছু।

যার ফলে ক্ষিপ্ত হয়ে শাকিব খান তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেন। এবার বুবলীর ক্ষেত্রেও তেমন কিছুরই আশঙ্কা করছেন তার ভক্ত-সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে রবও উঠেছে, সন্তান জন্মদানের জন্যই বিদেশে পাড়ি দিয়েছেন সংবাদ পাঠিকা থেকে চলচ্চিত্রের নায়িকা বনে যাওয়া বুবলী। তবে সত্যিটা কী, তা তো সময়ই বলে দেবে!

নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম নেয়া বুবলী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রিধারী। অভিনয়ে আসার আগে তিনি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা ছিলেন। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…