গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রশংসা কুড়াচ্ছে মিমির নতুন গান

Link Copied!

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য মিমি চক্রবর্তী। বেশ আগে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন এই নায়িকা। দুর্গা পূজা উপলক্ষে এবার নতুন গান নিয়ে হাজির হলেন মিমি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) মিমি চক্রবর্তীর নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘আমাদের পূজার গান’ শিরোনামের গানটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এ গানের মডেল হয়েছেন মিমি। গানটির কথা ও সুর করেছেন লিংকন। গানের ভিডিও নির্মাণ করেছেন তুহিন।

নতুন গানের বিষয়ে মিমি চক্রবর্তী বলেন—‘অনেকদিন ধরেই ভাবছিলাম পূজার গান নিয়ে কিছু একটা করতে হবে। তার উপর আমার ইউটিউব চ্যানেলে মন্তব্য করে অনেকেই পূজার গান গাইতে বলেন। সেই কারণেই পূজার গান নিয়ে আসা। অনেকগুলো গান তৈরি হয়েছিল; শেষমেশ এটা পছন্দ হয়। বিশ্বকর্মা পূজার সময় গানটির শুটিং হয়। খুব তাড়াহুড়ার মধ্যে পুরো ব্যাপারটা হয়েছে। গানের মধ্যে পূজার ফিল রাখার চেষ্টা করেছি। আশা করি, সবার ভালো লাগবে।’

আরও পড়ুন- ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

গানটির মুক্তির পর থেকে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। মাধব চক্রবর্তী লিখেছেন, ‘সত্যি অসাধারণ হয়েছে গানটি। গানের কথার সাথে সুর একদম পুজো পুজো অনুভব করাচ্ছে।’ মনীষ রায় বলেন, ‘‘খুব দারুণ। অপূর্ব হয়েছে গানটি। আপনি যেমন সুন্দর তেমনি মা দুর্গার আশীর্বাদে ‘আমাদের পুজোর গান’ খুবই মিষ্টি আর খুব ভালো হয়েছে। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।’’ শাওন দেবনাথ বলেন, ‘গানটা ভালো লেগেছে দিদি।’ এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে।

সম্প্রতি হিন্দি ভাষার একটি কনটেন্টের মধ্য দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে নাম লেখিয়েছেন মিমি। মিমির ওটিটির এ কাজের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এতে তার সহশিল্পী হিসেবে কাজ করবেন আলী ফজল। মিমি অভিনীত মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘খেলা যখন’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী। এটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…