গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ‘গণভোটের’ ঘোষণা সেই দুই রিপাবলিকের

Link Copied!

ইউক্রেনের দোনবাস প্রদেশের লুহানেস্ক ও দোনেৎস্ক পিপলস রিপাবলিকের বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে।

রাশিয়ার সঙ্গে যোগ দিতে এখন লুহানেস্ক ও দোনেৎস্কে গণভোট আয়োজন করা হবে।মঙ্গলবার লুহানেস্কের বিচ্ছিন্নতাবাদীদের সংসদে এ নিয়ে একটি আইন পাস করা হয়।।- রয়টার্স

এরপর দোনেৎস্কের নেতা দানিস পুসিলিন জানান, দোনেৎস্কেও গণভোট আয়োজন করা হবে।

রাশিয়ার সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে, আগামী ২৩-২৭ সেপ্টেম্বর লুহানেস্কে বিতর্কিত এ গণভোট হবে।

লুহানেস্ক গণভোট আয়োজন করার ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের দক্ষিণ দিকের অঞ্চল খেরসনেও গণভোট আয়োজন করার দাবি করেছে রাশিয়ার নিযুক্ত প্রশাসনের প্রধান।

এদিকে দোনবাসের দোনেৎস্ক এবং লুহানেস্কে গণভোট আয়োজনের বিষয়ে রাশিয়াকে বারবার সতর্কতা দিয়েছে পশ্চিমা দেশগুলো। তাদের দাবি এ গণভোট হবে অবৈধ।

আরও পড়ুন- নলছিটি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিক হলেন শাহনাজ আক্তার

এখন পরিকল্পনা অনুযায়ী গণভোট হলে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও খারাপ হবে।

২০১৪ সালে রুশ সেনাদের সহায়তায় দোনেৎস্ক ও লুহানেস্কের কিছু অংশ দখল করে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকে নিজেদের আলাদা রিপাবলিক হিসেবে দাবি করে আসছে তারা।

ইউক্রেনে হামলা করার মাত্র দুইদিন আগে দোনেৎস্ক ও লুহানেস্ককে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর জাতিসংঘের সদস্যভুক্ত অন্য দুই দেশ উত্তর কোরিয়া ও সিরিয়া এ দুটি অঞ্চলকে স্বাধীন রিপাবলিকের স্বীকৃতি দেয়।

তবে ওই সময় থেকেই লুহানেস্ক ও দোনেৎস্কের কর্মকর্তাদের ইচ্ছা ছিল তারা রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। এখন সেটি করতেই গণভোট আয়োজন করতে যাচ্ছে তারা।

রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ গণভোটকে সমর্থন জানিয়েছেন।

সূত্র: রয়টার্স, টাস নিউজ, আল জাজিরা

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…