গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সড়ক নিরাপত্তায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের কঠোর অভিযান

Link Copied!

লক্ষ্মীপুর জেলা শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনস্বার্থে বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ (২৮ মার্চ) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২২ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাগবাড়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান চালানো হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা অমান্য করায় সংশ্লিষ্ট চালক ও ব্যক্তিদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার (সিনিয়র সহকারী কমিশনার) এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা (সহকারী কমিশনার)।

অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিআরটিএ-এর সদস্যবৃন্দ। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও পুলিশ বাহিনীর সদস্যরা সক্রিয় সহযোগিতা প্রদান করেন।

এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই ধরনের তদারকি ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 291

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…