গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

গেন্ডারিয়া থানা ছাত্রদলের সভাপতি শাকিল, সাধারণ সম্পাদক লিওন

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত গেন্ডারিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে শাহাবুদ্দিন সিকদার শাকিলকে সভাপতি এবং সাজ্জাদ হোসেন লিওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে ইকবাল হোসেন সাদ্দামকে। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মেঃ ইব্রাহিম হোসেন, সালাউদ্দিন, আরাফাত ইসলাম নিশু।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ সাদেক।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ওয়াহিদুজ্জামান জিসান, মনির হোসেন অপূর্ব, এনতাজ মোহাম্মদ (নিলয়) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার আহম্মেদ রাজ।

অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে গেন্ডারিয়া থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার অংশ হিসেবে বিভিন্ন ইউনিটে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় গেন্ডারিয়া থানা ছাত্রদলের এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।

Abdur Rahman Ayan

সর্বমোট নিউজ: 135

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…