গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

রেকর্ডের সঙ্গে তাঁর ‘প্রেম’, আজও গড়লেন বিশ্ব রেকর্ড

  • রেকর্ডের সঙ্গে তাঁর ‘প্রেম’, আজও গড়লেন বিশ্ব রেকর্ড

    বিশ্বরেকর্ড গড়লেন ম্যাথু ব্রিটজকে | ছবিঃ ফেসবুক/সংগৃহীত

Link Copied!

রেকর্ডের পিছু ছাড়ছেন না উইকেটরক্ষক ম্যাথু ব্রিটজকে নাকি রেকর্ডই উইকেটরক্ষক ম্যাথু ব্রিটজকে’র পিছু ছাড়ছে না! মাত্র চারটি ওয়ানডে খেলেছেন এই তরুণ ক্রিকেটার। আর তাতেই প্রত্যেকটি ওয়ানডেতেই গড়েছেন বিশ্ব রেকর্ড! তবে এবার এমন এক রেকর্ড করলেন যা ক্রিকেট ইতিহাসে কেউ কখনো করতে পারেনি!

আজ শুক্রবার (২২ আগস্ট) কুইন্সল্যান্ডের ম্যাকাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৮ রানের ইনিংস খেলেন ম্যাথু ব্রিটজকে। ‍আর তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ব্রিটজকেই প্রথম ক্রিকেটার, যিনি নিজের প্রথম চার ম্যাচে বা ইনিংসেই পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছেন।

গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোরে ওয়ানডে অভিষেক হয় ব্রিটজকের। চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৫০ রান। ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের রেকর্ড কেড়ে নেন এই ২৬ বছর বয়সী। ১৯৭৮ সালে ওয়ানডে অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রান করেছিলেন কিংবদন্তি ক্যারিবীয় ওপেনার।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৮৩ রান করে হেইন্সের আরেকটি রেকর্ড কাড়েন ব্রিটজকে। এরপর মাঠে নামেন অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচে করেন ৫৭ রান। আজ ৮৮ রানের ইনিংসসহ প্রথম চার ইনিংসেও তার রানই সর্বোচ্চ। এই চার ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৩৭৮ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৮০ রান টেম্বা বাভুমার।

চার ফিফটিতে ওয়ানডে ক্যারিয়ার আরও একজন শুরু করেছিলেন, তিনি ভারতের নভজ্যোৎ সিং সিধু। তবে সিধু নিজের খেলা প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে ফিফটি পেয়েছেন। নিজের তৃতীয় ওয়ানডেতে তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়নি। অর্থাৎ ম্যাচের হিসাবে না হলেও ইনিংসের হিসাবে তাঁরও প্রথম চার ইনিংসে ফিফটি আছে। কিন্তু ব্রিটজকে তাঁর প্রথম চার ম্যাচেই ব্যাটিংয়ে নেমে ফিফটি পেলেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…