গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউ জিল্যান্ড সিরিজ

Link Copied!

বিশ্বকাপের আগে নিজেদেরকে ঝালিয়ে নিতে ওয়ানডে সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শকরা।

সোমবার (১৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরের নামও ঘোষণা করে বিসিবি। এই সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক। একই সঙ্গে সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য নির্ধারণ করে দিয়েছে তারা।

গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে সিরিজে সর্বোচ্চ ১৫০০ টাকা দামের টিকিটে। এছাড়া ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে গুনতে হবে ১০০০ টাকা। আর ক্লাব হাউসের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে ৩০০ টাকায়। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

আগামীকাল ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ম্যাচের টিকিট ক্রয় করতে পারবেন দর্শকরা।

আরও পড়ুন-   উল্লাপাড়ায় দিন মজুরের লাশ উদ্ধার

সিরিজটি খেলতে ইতোমধ্যে ঢাকায় এসে পৌঁছেছে নিউ জিল্যান্ড। আগামী ২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এই সিরিজকে সামনে রেখে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ঘরের মাঠের এই সিরিজে বিশ্রামে থাকবেন সাকিব আল হাসান সহ দলের কয়েকজন নিয়মিত ক্রিকেটার। সাকিবের অনুপস্থিতিতে ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

টিকিটের মূল্য তালিকা

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা।
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা।
ক্লাব হাউজ- ৫০০ টাকা।
নর্থ ও সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা।
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…