গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না করলে রাষ্ট্র হবে ব্যর্থ

Link Copied!

সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে মন্তব্য করে সাতক্ষীরার সাংবাদিকরা জানান- এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন ও হত্যার বিচার নিশ্চিত করতে হবে। যদি সরকার এই ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে এর যাবতীয় দায়দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

শনিবার (৯ আগস্ট) সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ের শহিদ স. ম. আলাউদ্দীন চত্বরে গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলে সাংবাদিক মানিক সাহা, শামসুর রহমান কেবল, শহীদ স. ম আলাউদ্দীন, বেলাল হোসেনসহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। হামলা-মামলা-নির্যাতন-নিপীড়ন চলছেই। গত ৩০ জুন সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর নির্মম হামলার ঘটনা ভিডিও ফুটেজে ধরা পড়লেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ঢুকে সাংবাদিক জাহিদুল ইসলামের ওপর হামলার ঘটনাতেও একই অবস্থা।

তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা-নিপীড়নের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের কার্যকর ভূমিকা না থাকলে যাবতীয় দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি আবুল কাসেম। বক্তব্য রাখেন— দৈনিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সময় টিভির মমতাজ আহমেদ বাপী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরীফুল্লাহ কায়সার সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন (ইমু), বাংলাভিশনের মো. আসাদুজ্জামান, প্রেসক্লাবের অর্থসম্পাদক ফরিদ আহমেদ ময়না, চ্যানেল টুয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, আমার বার্তার কাজী নাসির উদ্দীন, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, এখন টিভির আহসান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদারসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমকর্মীরা।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…