গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে মাদরাসায় নিয়োগের আবেদন জমা নিতে গড়িমসি

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে একটি মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে গোপন রাখার অভিযোগ উঠেছে। প্রার্থী জানার পর নিয়োগের আবেদন জমা দিতে গেলে তা গ্রহণ করেন নাই ভারপ্রাপ্ত সুপার। অদৃশ্য শক্তির ইশারায় নিরব উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তর।

বুধবার (১৬ আগস্ট) হাবিবুর রহমান নামক এক চাকুরী প্রার্থী আবেদন নিয়ে মাদ্রাসায় গেলে তা কেউেই গ্রহণ করেননি বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার নাগড়াকুড়া দারুল উলূম দাখিল মাদরাসায় সুপার সহ ৪টি পদে নিয়োগের উদ্দেশ্যে ১ আগস্ট জাতীয় দৈনিক মানবজমিন সহ স্থানীয় কুড়িগ্রাম খবর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে সভাপতি বরাবর আবেদন আহবান করা হয়। কিন্তু বিজ্ঞপ্তি গোপন রেখে নিয়োগ বাণিজ্যের জন্য ওই দিনের পত্রিকা দুটি গোপন রাখা হয়।

আরও পড়ুন-   জাতীয় নির্বাচনে চীন হস্তক্ষেপ করবে নাঃ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

পরে বিজ্ঞাপনের বিষয়টি কে বা কারা ১৩ আগস্ট রাতে এলাকায় লিফলেট আকারে বিভিন্ন দেয়ালে সেঁটে দেয়। এলাকাবাসী জানার পর হাবিবুর রহমান নামক এক চাকুরী প্রার্থী আবেদন নিয়ে আজ বুধবার (১৬ আগস্ট) উক্ত মাদরাসায় জমা দেয়ার জন্য যান। ভারপ্রাপ্ত সুপার নুর ইসলাম বিএসসি আবেদন জমা নিতে অস্বীকৃতি জানিয়ে মাদরাসার সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারের দপ্তরে জমা দিতে বলেন।

বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ তারিকুল ইসলাম এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আপনারা নিউজ করেন! তাহলেই তো বন্ধ হয়ে যাবে নিয়োগ। আর আবেদন না নিলে আমার করার কিছু নেই।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…