গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জামানত হারালেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলংগা) আসনের পরাজিত দুই প্রার্থী

Link Copied!

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচন করে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে জানা গেছে। এরা হলেন- জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোঃ হিল্টন প্রামানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল।

রবিবার (৭ জানুয়ারি) হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হিল্টন প্রামানিক পেয়েছেন ৭ হাজার ৮৮ ভোট এবং জাসদের প্রার্থী মোস্তফা কামাল বকুল পেয়েছেন ২ হাজার ৯৬৪ ভোট।

উল্লাপাড়া আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৩ হাজার ৪শ ৪০ জন। মোট ২ লাখ ৩৩ হাজার ৯’শ ৬৭ ভোট পড়েছে।

আরও পড়ুন—    আইএমএফের টার্গেট কখনো পূরণ করা যাবে নাঃ অর্থমন্ত্রী

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদেরকে তাদের জামানতের টাকা রক্ষা করতে মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। এ দুই প্রার্থীকে ২৯ হাজার ২’শ ৪৫ ভোট পেতে হবে। তারা যে ভোট পেয়েছেন তাতে তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ২ লাখ ২০ হাজার ১৫ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বিজয়ী হয়েছেন।

আসনে বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল বকুল ও হিল্টন প্রামানিক এ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…