গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ-২২ অনুষ্ঠিত

Link Copied!

নেত্রকোণার মদনে আনসার ও ভিডিপির আয়োজনে অনুষ্ঠিত হলো উপজেলা সমাবেশ-২২।

আজ বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীনের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠানটিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুল রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হামিদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার সকল ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্য বৃন্দ।

আরও পড়ুন-    রামগতিতে বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

এ সময় জেলা আনসার কর্মকর্তার কাছে উপজেলা আনসার সদস্যদের পক্ষ থেকে কয়েকজন সদস্য তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমস্যাগুলো খুব দ্রুত সমাধানের আশা ব্যক্ত করেন।

আলোচনা শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান রাখায় কয়েকজন আনসার সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মোঃ গোলাম মৌলাহ্ তুহিন তার বক্তব্যে বলেন, আনসার সদস্যদের সকল সমস্যার সমাধানের দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে । দেশের সকল কার্যক্রমে আনসার ও ভিডিপি সদস্যদরা বিশেষ ভূমিকা পালন করে আসছে। আশা করছি আগামী দিনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…